বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল যুদ্ধে ব্যবহৃত তিনটি মর্টার শেল

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল যুদ্ধে ব্যবহৃত তিনটি মর্টার শেল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পানির পাইপলাইন স্থাপনের জন্য মাটি খননের সময় যুদ্ধে ব্যবহৃত বলে ধারণা করা তিনটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেয়ালের পূর্ব পাশ থেকে সেগুলো উদ্ধার করা হয়। মর্টার শেলগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

4a74cf2a-6343-4f82-8e75-a5fc45497226

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। মাটি খননের সময় তারা রকেটসদৃশ তিনটি বস্তু দেখতে পান। পরে সেগুলো তুলে রাখার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করে এবং বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

7df28221-f8d8-4933-aaff-4028a2138f40

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেবনাথ বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো প্রাথমিকভাবে মর্টার শেল বলে ধারণা করা হচ্ছে। জেলা পুলিশের নির্দেশনায় সেগুলো থানায় নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ (বোম্ব ডিসপোজাল) ইউনিট এসে সেগুলো পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর