বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

তারেক রহমান জনবান্ধব নেতা: এমপি মমতাজ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

তারেক রহমান জনবান্ধব নেতা: এমপি মমতাজ
গাইবান্ধা জেলার চারটি আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

গাইবান্ধা জেলার চারটি আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন ‘জনবান্ধব নেতা’। তিনি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৯ জুলাই) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মমতাজ আলো নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষের কাছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বার্তা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে দলের মধ্যে ঐক্য বজায় রেখে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান এবং সদস্যসচিব আব্দুস ছালাম মিয়াসহ স্থানীয় নেতারা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর