বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

১৪৪ ধারা কার্যকরে হবিগঞ্জে বিজিবির টহল, ড্রোনে মাইকিং

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

১৪৪ ধারা কার্যকরে হবিগঞ্জে বিজিবির টহল, ড্রোনে মাইকিং

হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বাস্তবায়নে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করতে ড্রোনের মাধ্যমে মাইকিংও করছে বাহিনীটি।

বুধবার (২৯ জুলাই) সকাল থেকে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) তিন প্লাটুন সদস্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন শুরু করেন।

বিজিবি সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি থাকা এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে মাইকিং করে সাধারণ মানুষকে ১৪৪ ধারা মেনে চলা, সংঘাতপ্রবণ এলাকা এড়িয়ে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

এ ছাড়া জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মোতায়েন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে গুজবে কান না দিয়ে শান্ত থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর