বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

জয়পুরহাট-হিলি মহাসড়ক মেরামত: সওজ ও ঠিকাদারের দ্রুত পদক্ষেপে স্বস্তি

জেলা প্রতিনিধি, ​জয়পুরহাট
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

দ্রুত উদ্যোগে সচল হচ্ছে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়ক

জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের কিছু অংশে দেখা দেওয়া সমস্যাগুলো দূর করে সড়কটি পুরোপুরি ব্যবহারের উপযোগী ও টেকসই করতে দ্রুত উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অতি বৃষ্টির কারণে সড়কের একটি নির্দিষ্ট অংশে কিছুটা ক্ষতি হলেও, সওজের তৎপরতায় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকায় দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। 

​সওজ সূত্রে জানা গেছে, ১৯ কিলোমিটারের জয়পুরহাট-হিলি সড়কটি গত এপ্রিল মাসে বড় ধরনের সংস্কার ও কার্পেটিং করা হয়। ২ কোটি ৬৯ লাখ টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর, সাম্প্রতিক অতি বৃষ্টির কারণে পাঁচুর মোড় থেকে পুরানাপৈল পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশে কিছুটা কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়। তবে সওজ বিভাগ দ্রুত বিষয়টি তদারকি করে ঠিকাদারি প্রতিষ্ঠান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

​ঠিকাদারি প্রতিষ্ঠান এক বছরের দায়বদ্ধতার কথা মেনে নিয়ে তাৎক্ষণিকভাবে গত রোববার থেকে ক্ষতিগ্রস্ত অংশে নতুন করে পাথর ও পিচ দিয়ে সড়কটি পুরোপুরি পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। তারা জানিয়েছেন যে, অতি বৃষ্টির কারণেই মূলত এই ক্ষতি হয়েছে, তবে দ্রুত মেরামতের মাধ্যমে সড়কটি আগের চেয়েও টেকসই করা হচ্ছে।

​সরেজমিনে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত স্থানে পুরোদমে মেরামত কাজ চলছে।

fd918531-1a1c-47b2-8874-ed2d73b20fc0

স্থানীয় কয়েকজন দোকানি জানান, বৃষ্টির পর সড়ক থেকে কিছু পিচ উঠে গেলেও এখন নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে, যা জনদুর্ভোগ কমাবে বলে তারা আশা করছেন। যানবাহনগুলোও এখন নিরাপদে এবং ধীরে ধীরে মেরামত কাজ এড়িয়ে চলাচল করছে। সওজের শ্রমিক ও ঠিকাদারের কর্মীরা ভারী যন্ত্রপাতি ও উপাদান ব্যবহার করে ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামত করছেন। স্থানীয় পারুলিয়া এলাকার কয়েকজন মানুষ তাদের দ্রুত কাজের তৎপরতাকে ইতিবাচকভাবে দেখছেন। সওজের শ্রমিক ও ঠিকাদারের কর্মীদের তৎপরাতায় তাদের মাঝে স্বস্তি ফিরেছে।

​জয়পুরহাট সওজের নির্বাহী প্রকৌশলী মো. রাজস খাঁন নিশ্চিত করে জানান, বৃষ্টির কারণে সড়কটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও তারা ঠিকাদারকে দ্রুত মেরামত করতে বলেছেন। আশা করা হচ্ছে যে, এই মেরামতের পর সড়কটি অনেক দীর্ঘস্থায়ী ও নিরাপদ হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর