বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

কমলগঞ্জে যৌথ অভিযান, ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

কমলগঞ্জে যৌথ অভিযান, ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন বিভাগের যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের ঢালুয়াছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিওপি’র যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত রাখা সেগুন কাঠ উদ্ধার করা হয়। জব্দ করা কাঠ বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। অভিযানে মোট ২৬.০৯ ঘনফুট (প্রায় ২৭ ঘনফুট) সেগুন কাঠ জব্দ করা হয়।

রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া বলেন, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ আহরণ ও পাচার প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। কাঁঠালকান্দি বিওপি’র সহযোগিতায় পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

 

তিনি আরও জানান, জব্দ করা কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় একটি পিওআর (POR) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বন আইনের লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর