বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

যশোরে এমপির বাড়িতে হামলার ঘটনায় জামায়াতের বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৮:০২ এএম

শেয়ার করুন:

যশোরে এমপির বাড়িতে হামলার ঘটনায় জামায়াতের বিক্ষোভ মিছিল
যশোরে এমপির বাড়িতে হামলার ঘটনায় জামায়াতের বিক্ষোভ মিছিল

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জজ কোর্ট মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের দড়াটানা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন। মিছিল চলাকালে তারা অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলার তীব্র প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

24e3df66-b25f-4929-a25e-010323d16645

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন— যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী। তিনি বলেন, একজন সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদের বাসভবনে হামলা চালিয়ে সন্ত্রাসীরা কী বার্তা দিতে চায়? রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এই ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও তাদের পেছনে থাকা মদদদাতাদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শহর জামায়াতের আমীর ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর