মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

নরসিংদীতে ডাকাতির সময় হত্যা: ৯ দিনের মাথায় গ্রেফতার ৭

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে ডাকাতির সময় হত্যা: ৯ দিনের মাথায় গ্রেফতার ৭

নরসিংদীর মাধবদীতে বাড়িতে ডাকাতির সময় শাহজাহান (৫৬) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

গ্রেফতাররা হলেন মাধবদী থানার খড়িয়া দক্ষিণপাড়ার হাসান আলীর ছেলে জুবায়ের হোসেন (২০), খড়িয়া উত্তরপাড়ার শাহজাহান মিয়ার ছেলে আশিক আহমেদ (২৩), আব্দুল আউয়ালের ছেলে মোজাহিদ রহমান অপু (২২), ইসলাম উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া (২৫), চরভাসানিয়া এলাকার হানিফ মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩০), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার যুগাইদা গ্রামের রোমান (২৮) এবং বরিশালের কাজিরহাট থানার জয়গর গ্রামের মো. হৃদয় মিয়া (২২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৮ জুলাই ভোররাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে সৌদি প্রবাসী মিলনের বাড়িতে একদল ডাকাত হামলা চালায়। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে মিলনের বড় ভাই শাহজাহান নিহত হন। একই ঘটনায় তার চাচা সুরুজ মিয়া গুরুতর আহত হন।

ece39572-1b11-4dfa-b244-3b8b63315ede

ডাকাতরা ওই বাড়ি থেকে প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর মাধবদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার ৯ দিনের মধ্যে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে লুট হওয়া মালামালের অংশ হিসেবে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে খড়িয়া এলাকায় ডাকাতি এবং পাইকারচর ইউনিয়নের কোতোয়ালিচর এলাকায় সংঘটিত হত্যা মামলার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

পুলিশ সুপার বলেন, গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর