মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা
ফেনী শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ফেনী শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায়ের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের অবৈধ ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতর যৌথভাবে বড় বাজারে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে রুবেল এন্টারপ্রাইজ থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা, নাছির উদ্দীনের দোকান থেকে ২০ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা, ওমর ফারুকের দোকান থেকে ২০০ কেজি পলিথিন জব্দ করে ১ হাজার টাকা এবং ফরিদের দোকান থেকে ১০ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ff5eadbb-7cb6-4dca-a07e-cf9b34c7d438

অভিযানে জেলা পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ, পরিদর্শক শাওন শওকত এবং জেলা পুলিশের একটি দল অংশ নেয়।

ফেনী জেলা পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ফেনীতে ক্ষতিকর পলিথিন উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর