মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

এখন জনগণের সরকার ক্ষমতায়, সব উন্নয়ন জনগণের জন্য: এমপি নুরুল আমিন

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

এখন জনগণের সরকার ক্ষমতায়, সব উন্নয়ন জনগণের জন্য: এমপি নুরুল আমিন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার থেকে মাদবারহাট সড়কের সংস্কারকাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তিনি এ উন্নয়নকাজের উদ্বোধন করেন। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সভা সঞ্চালনা করেন মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর মোর্শেদ কনক ও বিএনপি নেতা জাহিদ ভূঁইয়া আরিফ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, উপজেলার নিজামপুর-ভোরেরবাজার, জোরারগঞ্জ-টেকেরহাট এবং চৈতন্যেরহাট-আবুরহাট সড়কের নির্মাণকাজও শিগগিরই শুরু হবে। বর্তমানে মিরসরাইয়ে প্রায় এক হাজার কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে এবং আবুতোরাবে নতুন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখন জনগণের সরকার ক্ষমতায় আছে। সব উন্নয়নকাজ জনগণের জন্য। ঠিকাদারদের বলব, মানসম্পন্ন কাজ করবেন, যেন অতীতের মতো নিম্নমানের কাজ না হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, মিঠাছরা বাজার (আরঅ্যান্ডএইচ) থেকে মাদবারহাট (আরঅ্যান্ডএইচ) পর্যন্ত বামনসুন্দর, দারোগারহাট, কাটাছড়া, ঝুলনপোল বাজার ও ইছাখালী ইউনিয়ন হয়ে ৮ কিলোমিটার দীর্ঘ এবং ২৪ ফুট প্রশস্ত সড়কটি সংস্কার করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৯০ লাখ ২৬ হাজার ১৫০ টাকা। এ প্রকল্পের আওতায় ৮টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স কাজটি বাস্তবায়ন করবে। চলতি বছরের ১৪ মে কাজ শুরু হয়েছে এবং আগামী ৫ নভেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

9931be52-d8e6-486c-8474-82b6ae08cda8

অনুষ্ঠানে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের উদ্দেশে নুরুল আমিন বলেন, বিএনপির রাজনীতি জনগণকেন্দ্রিক। তাই নেতাকর্মীদের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শালীন আচরণ করতে হবে। তিনি বলেন, আমরা এমন কোনো কাজ করব না, যাতে দলের কাউকে পালিয়ে যেতে হয়। বিএনপির নেতাকর্মীদের পালানোর ইতিহাস নেই।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে। তবে অতীতের মতো জনগণকে সঙ্গে নিয়েই দল সব ষড়যন্ত্র মোকাবিলা করবে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং অভ্যন্তরীণ বিভেদ পরিহার করারও আহ্বান জানান তিনি। তার ভাষায়, "গ্রুপিং নয়, দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর