মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

আলমডাঙ্গায় অভিযানে চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

আলমডাঙ্গায় অভিযানে চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ওষুধ, সার, গ্যাস ও বীজের দোকানে তদারকি করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির দায়ে মো. মফিজ উদ্দীনের মেসার্স তিতাস সাইকেল স্টোরকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ‘ডা.’ পদবি ব্যবহার করায় আশরাফুল আলমের মেসার্স সামিরন ফার্মেসিকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির দায়ে রবিউল হকের মেসার্স রবিউল বীজ ভান্ডারকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে হুমায়ুন কবিরের মেসার্স বিসমিল্লাহ হোমিও ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

a26bb420-b53e-4c4b-bf89-f0354e9556e7

অভিযানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

9b740f6c-f7c1-4c86-848e-1f09acac9c9d

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

d986d21d-8ab0-4563-86df-43ddf8668ac3

অভিযানে সহযোগিতা করেন অধিদফতরের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির প্রতিনিধি, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর