মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ওসমান গনী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ওসমান গনী ওই গ্রামের সায়েদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওসমানের বাবা আদালতের কাজে পঞ্চগড় শহরে যান। এ সময় তার মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে ওসমান বাড়ির আঙিনায় খেলতে খেলতে সবার অজান্তে পাশের মাছ চাষের একটি পুকুরে পড়ে যায়।

পরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়দের সহায়তায় একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিষ কুমার শীল বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর