মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

মাদারীপুরে ঝুঁকিপূর্ণ সড়কের প্রাথমিক সংস্কার শুরু, স্বস্তি এলাকাবাসীর

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে ঝুঁকিপূর্ণ সড়কের প্রাথমিক সংস্কার শুরু, স্বস্তি এলাকাবাসীর

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকার দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ একটি সড়কের প্রাথমিক সংস্কারকাজ শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদাউস জমাদ্দারের বাড়ি থেকে সরদারকান্দি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি দিয়ে প্রতিদিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচল করেন। তবে ইটভাটায় ব্যবহৃত মাহিন্দ্র, ট্রাক ও পিকআপের ভারী চলাচলের কারণে সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পুরো সড়কজুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমনকি পথচারীদের হাঁটাচলাও কষ্টসাধ্য হয়ে ওঠে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

e158012b-fc85-4604-a70f-94eedd124a25

বিষয়টি নজরে এলে মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন হেরিন খান তার ব্যক্তিগত বরাদ্দ থেকে আড়াই লাখ টাকা প্রদান করেন। সেই অর্থায়নে সড়কের প্রাথমিক সংস্কারকাজ শুরু হয়েছে। বর্তমানে ইট ও বালু দিয়ে সড়কটি সংস্কার করা হচ্ছে, যাতে অন্তত ছোট যানবাহন চলাচল করতে পারে। ভবিষ্যতে একটি বৃহৎ প্রকল্পের মাধ্যমে পুরো সড়কটি স্থায়ীভাবে সংস্কারের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

fe21edf0-99d3-4b04-8981-baee0ffafefa

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারছিল না। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন হেরিন খানের ব্যক্তিগত বরাদ্দে কাজ শুরু হওয়ায় আমরা কৃতজ্ঞ। পুরো সড়কটি দ্রুত উন্নতমানের নির্মাণকাজের মাধ্যমে যান চলাচলের উপযোগী করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।

dbe93293-69c6-49cc-87e8-02f417aa6724

মাদারীপুর সদর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন বলেন, সড়কটির উন্নয়নের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এটি বাস্তবায়িত হলে ওই এলাকার মানুষের দুর্ভোগ দূর হবে।

d3ba380b-5851-4dd8-a4a5-cddacb7c111d

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, পাঁচখোলা ইউনিয়নের জাজিরা গ্রামের এই সড়কের বেহাল অবস্থা নিয়ে এর আগে একাধিকবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সড়কটি পুরোপুরি সংস্কারের জন্য দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর