মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: হুইপ আখতারুজ্জামান

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: হুইপ আখতারুজ্জামান
হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। - ফাইল ছবি

দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সাধারণ মানুষের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। তিনি বলেছেন, সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অসৌজন্যমূলক, অমানবিক, হয়রানিমূলক বা বৈষম্যমূলক আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্যসেবা, ভূমি সেবা, আইনগত সহায়তা, কৃষি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সরকারি প্রকল্প, ভাতা, অনুদান, সেবা, সহায়তা, সুপারিশ বা পরামর্শ দেওয়ার নামে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুষ গ্রহণ, আর্থিক লেনদেন, অনৈতিক সুবিধা গ্রহণ কিংবা যেকোনো ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত থাকার সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি সেবা জনগণের সাংবিধানিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, জনগণের আস্থা ও রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখতে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে অবহেলার বিরুদ্ধে সবাইকে সর্বোচ্চ সতর্ক, দায়িত্বশীল ও আইনানুগভাবে কাজ করতে হবে।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর