রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কসবায় আলিম পরীক্ষায় নকল সরবরাহ, শিক্ষককে এক বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

কসবায় আলিম পরীক্ষায় নকল সরবরাহ, শিক্ষককে এক বছরের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন রাণীক্ষার সৈয়দ ইমদাদুল হক গাউছিয়া আলিম মাদরাসার শিক্ষক।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলিম পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ করার দায়ে এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আরও দুই শিক্ষকের কেন্দ্রের দায়িত্ব স্থগিত এবং পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সাজাপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন রাণীখার সৈয়দ এমদাদুল বাড়ি গাউছিয়া আলিম মাদরাসার শিক্ষক।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার এইচএসসি ও সমমান ইসলামি ইতিহাস পরীক্ষা ছিল। ইসলামি ইতিহাস পরীক্ষার সময় উপজেলার আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে বাইরে থেকে পরীক্ষার উত্তর লিখে এনে পরীক্ষার্থীদের কাছে সরবরাহের চেষ্টা করেন শিক্ষক মনির। বিষয়টি কেন্দ্রের ট্যাগ অফিসার সিসিটিভি ক্যামেরায় মাধ্যমে নিশ্চিত হন। পরে কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় শিক্ষক মো. মনির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় পরীক্ষা কক্ষে দায়িত্বে থাকা আরও দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের কেন্দ্রের দায়িত্ব স্থগিত করা হয়েছে। পাশাপাশি পাঁচ শিক্ষার্থীকেও বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর