শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বগুড়ায় ধারালো অস্ত্র হাতে মহড়া দেওয়া দলিল লেখক গ্রেফতার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় ধারালো অস্ত্র হাতে মহড়া দেওয়া দলিল লেখক গ্রেফতার

বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে মহড়া দেওয়ার ঘটনায় দলিল লেখক মাসুদ পারভেজ রনিকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাসুদ পারভেজ রনি বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা এবং বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বগুড়া জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন রনি। নির্বাচনে পরাজিত হওয়ার পর বিকেলে তিনি একটি ধারালো অস্ত্র হাতে সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে মহড়া দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, বৃহস্পতিবার রাতেই রনির বাড়িতে অভিযান চালানো হলেও তিনি আত্মগোপন করায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাটাইপাড়ার বাসা থেকে ২৭ ইঞ্চি লম্বা ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার রনির বিরুদ্ধে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর