রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীতে উল্টো রথযাত্রা মহোৎসবে হাজারো ভক্তের অংশগ্রহণ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

ফেনীতে উল্টো রথযাত্রা মহোৎসবে হাজারো ভক্তের অংশগ্রহণ

ফেনীতে হাজারো ভক্তের অংশগ্রহণে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এ উপলক্ষে শহরের ট্রাংক রোডের জয়কালী মন্দির, এসএসকে রোডের জগন্নাথবাড়ি মন্দির এবং দক্ষিণ সহদেবপুরের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন।

দক্ষিণ সহদেবপুর ইসকন মন্দিরে আলোচনা সভা শেষে উল্টো রথযাত্রার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল আমিন সরকার।

5efac234-d652-4ec2-bc18-318743bc30c6

ফেনী রাধাবংশীদারী মন্দিরের অধ্যক্ষ নিতাই গৌরাঙ্গ দাসাধিকারীর সভাপতিত্বে এবং ইসকন মন্দিরের গীতা স্টাডি কোর্সের সহকারী পরিচালক ভদ্রকারিণী দেবী দাসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র কর, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী, ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জ্ঞান রঞ্জন শর্মা এবং জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ সাহা।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ভক্তরা ধর্মীয় সংগীত, কীর্তন ও ভক্তিমূলক পরিবেশনার মধ্য দিয়ে অংশ নেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর