শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শরণখোলায় নার্সের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

শরণখোলায় নার্সের মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় হাছিনা খানম (৩৪) নামের এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার একটি বেসরকারি হসপিটাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাছিনা খানম শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী এবং উপজেলা সদর রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে গ্রামীণ হাসপাতালের একটি কক্ষে রেস্ট ছিলেন নার্স হাসিনা খানম। অনেক সময় ধরে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান,  ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর