মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

টিসিবির গুদামে ধরা আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম

শেয়ার করুন:

টিসিবির গুদামে ধরা আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর এক ডিলারের গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে নয়ন আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নয়ন আলী। তিনি নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ফায়ার সার্ভিস জানায়, টিসিবির পণ্য সংরক্ষণ করা একটি দ্বিতল ভবনের নিচতলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণের পর উদ্ধার অভিযান চালিয়ে গুদামের ভেতর থেকে নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়। আগুন নেভাতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই আগুনে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হলেও প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল দেবনাথ বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার নাচোল থানা পুলিশ। এ ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর