শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

রিনিউবল এনার্জিতে বিনিয়োগ বাড়াতে নতুন নীতি: টুকু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

রিনিউবল এনার্জিতে বিনিয়োগ বাড়াতে নতুন নীতি: টুকু
জাতীয় রুফটপ সোলার কর্মসূচির উদ্বোধন। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সারা দেশে রিনিউবল এনার্জি (নবায়নযোগ্য জ্বালানি) জনপ্রিয় করতে সরকার একটি বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে। এ নীতির আওতায় সব ধরনের কর প্রত্যাহার করা হয়েছে। এ খাতে বিনিয়োগকারীদের ট্যাক্স হলিডে সুবিধাও দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতের ওপর চাপ কমবে। পর্যায়ক্রমে সিরাজগঞ্জের সব সরকারি অফিস-আদালত এ বিদ্যুতের আওতায় আনা হবে। এ বিষয়ে পরিকল্পনা চলছে। পৌর এলাকার বাড়িগুলোর ছাদেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে। যারা এ ব্যবস্থা স্থাপন করবেন, তারা উৎপাদিত বিদ্যুতের বিপরীতে বিল পাবেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর