শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
পুলিশের হাতে গ্রেফতার আমিনুল ইসলাম (৪৫)। ছবি: প্রতিবেদক

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়িতে ডেকে নিয়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম (৪৫) নামে অভিযুক্ত এক ব্যক্তিকে সোমবার রাতেই গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তি  ভুক্তভোগী দুই শিশুর প্রতিবেশী। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু অভিযুক্ত ব্যক্তিকে ‘দাদু’ বলে ডাকত। এই সুবাদে তারা মাঝেমধ্যে ওই ব্যাক্তির বাড়িতে খেলতে যেত। বাড়িতে পরিবারের সদস্যরা কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যাক্তি কৌশলে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের বিভিন্ন সময়ে নিজের বসতবাড়ির শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন। 

ঘটনার পর শিশুদের কান্না না করতে এবং পরিবারদের সদস্যদের না জানাতে বলা হয়। যদি জানানো হয় তাহলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত শুক্রবার ও শনিবার ৬ বছর বয়সী এক শিশুকে এবং রবিবার একইভাবে পাঁচ বছর বয়সী আরেক শিশুকেও ওই ব্যাক্তি ধর্ষণ করেন।

ভুক্তভোগী এক শিশুর বড় আম্মা ঘটনার বর্ণনা দিয়ে জানান, শিশু দুটিকে অস্বাভাবিক কান্নাকাটি করতে দেখে তিনি জিজ্ঞাসা করেন। তখন ছয় বছর বয়সী শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধু কাঁদছিল। এরপর পাঁচ বছর বয়সী শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয় এবং পরে তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

এবিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ হাসান বলেন, গত রাতে দুই শিশুকে তাদের পরিবার ধর্ষণের অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। দুই শিশু বর্তমানে চিকিৎসাধীন আছে এবং শারীরিকভাবে সুস্থ আছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে আটক করেছি। এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলার এজহার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।
 
প্রতিনিধি/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর