শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সরকারি গ্যাসের অবৈধ ব্যবহার, দেড় লাখ টাকা জরিমানা, কারাদণ্ড

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

সরকারি গ্যাসের অবৈধ ব্যবহার, দেড় লাখ টাকা জরিমানা, কারাদণ্ড 

অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে গাজীপুরের নাওজোড় এলাকায় সোয়েটার লাইন বিডি নামে একটি পোশাক কারখানায় দেড় লাখ টাকা জরিমানা ও একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম ফিরোজ আহম্মেদ।

গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক গোলাম রাব্বানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাওজোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় সোয়েটার লাইন বিডি লিমিটেড কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে মালিক পক্ষের ফিরোজ আহম্মেদকে এক বছরের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ড দেওয়া হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা মাহবুব, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
 
প্রতিনিধি/ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর