রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মোবাইলে গেম খেলতে না দেওয়ায় অভিমানে প্রথম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৮ এএম

শেয়ার করুন:

মোবাইলে গেম খেলতে না দেওয়ায় অভিমানে প্রথম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে মোবাইলে গেম খেলতে না দেওয়ার মায়ের সঙ্গে অভিমান করে আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

 আব্দুল্লাহ উপজেলার বেড়বাড়ী গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেলে। সে স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গেম খেলার জন্য আব্দুল্লাহ তার মায়ের কাছে মোবাইল ফোন চায়। এ সময় মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ঘরের জানালার গ্রিলের সঙ্গে কাপড় বেধে গলায় ফাঁস লাগায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎স্কুলের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা আব্দুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল্লাহ ছাত্র হিসেবে খুবই মেধাবী ছিল। আজও সে স্কুলের ক্লাস শেষে বাড়িতে যায়।

‎এদিকে, আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর