বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে মেশিন ও বাইসাইকেল বিতরণ

জেলা প্রতিনিধি, মাগুরা 
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম

শেয়ার করুন:

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে মেশিন ও বাইসাইকেল বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাম্প্রদায়ের উপকারভোগীদের মাঝে উপবৃত্তি,সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাম্প্রদায়ের উপকারভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। 

২০২৫-২৬ অর্থবছরের প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’- শীর্ষক কর্মসূচির আওতায় শ্রীপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার এবং উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল। অনুষ্ঠানে উপজেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ৩০ জন ছাত্র-ছাত্রীকে বিভিন্ন অংকের আর্থিক অনুদান, ৩ জন নারীকে সেলাই মেশিন ও ৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

প্রতিনিধি/আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর