রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর বরিশাল সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর বরিশাল সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের স্থান পরিদর্শন করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আগামী সোমবার (১৩ জুলাই) বরিশাল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই এই সফরকে সফল করতে প্রশাসন ও বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনিক, সাংগঠনিক ও নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অনুষ্ঠানস্থল প্রস্তুতিসহ বিভিন্ন কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কর্মসূচি স্থলে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন নগরীতে আনন্দ মিছিল করছেন। 

2

এছাড়া বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী প্রধানমন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। 

এসময় জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গৌরনদীর বাটাজোর এলাকায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির স্থানও পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

3

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে শতভাগ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা সমন্বিতভাবে কাজ করছেন। একই সঙ্গে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় প্রস্তুতির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বেশির ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, বাকি কাজও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

কেন্দ্রীয় বিএনপির সাংঠনিক সম্পাদক ও বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর