মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১০:১২ এএম

শেয়ার করুন:

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া ও এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লোহাগড়া উপজেলার পদ্দবিলা গ্রামের মৃত রাজা মিয়া শেখের ছেলে নাহিদ শেখ (২৮), ঈশানগাতী গ্রামের ওলিয়ার শেখের ছেলে সাইফ শেখ (২৩), পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে ইউসুফ শেখ (৪২) এবং কলাগাছী গ্রামের সমীর সরকারের ছেলে বিনয় সরকার (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাঁচুড়িয়া এলাকা থেকে ইউসুফ শেখকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ছাড়া এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে নাহিদ শেখকে ৫৫ পিস ইয়াবা, সাইফ শেখকে ২ পিস ইয়াবা এবং বিনয় সরকারকে ২ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউসুফ শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, নাহিদ শেখকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৯ হাজার টাকা জরিমানা, সাইফ শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং বিনয় সরকারকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, মাদকসহ আটকের পর চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তাদের নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর