সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পদ্মা সেতুর দক্ষিণে নদীতে ভাসছিল নারীর মরদেহ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০৭:১৯ এএম

শেয়ার করুন:

পদ্মা সেতুর দক্ষিণে নদীতে ভাসছিল নারীর মরদেহ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর দক্ষিণ এলাকায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মরদেহটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার আলম খার কান্দি এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌপুলিশ জানায়, স্থানীয় লোকজন নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকালে তার পরনে ছিল কালো বোরকা, লাল রঙের সালোয়ার ও একটি ওড়না।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক কঙ্কন কুমার বিশ্বাস বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর