সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

গাজীপুরে কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, সবাই শঙ্কামুক্ত।

মঙ্গলবার সকালে উপজেলার টেপিরবাড়ী এলাকার কালার অ্যান্ড কোং (Colour & Co.) নামের কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৮টার দিকে শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দেন। কিছুক্ষণ পর কারখানার পঞ্চম তলার সুইং বিভাগে কর্মরত কয়েকজন শ্রমিকের মাথা ঘোরা, পেটব্যথা, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট শুরু হয়। পরে একই ধরনের উপসর্গ আরও অনেক শ্রমিকের মধ্যে দেখা দিলে তাদের কারখানার ব্যবস্থাপনায় মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নেওয়া হয়। একসঙ্গে বিপুলসংখ্যক রোগী আসায় হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ সামলাতে হিমশিম খেতে হয়।

66a07c20-5f62-4a0e-b9bc-4f2371f2dc77

আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসেন বলেন, মাথা ঘোরা, পেটব্যথা, বমি বমি ভাব ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে শ্রমিকেরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই শঙ্কামুক্ত।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কারখানায় হঠাৎ বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ দিনের জন্য ছুটি ঘোষণা করেছে।

9185ca7b-856c-430b-811b-a6c546e6f751

উল্লেখ্য, গত জুন মাসে একই কারখানায় লিজা আক্তার নামে এক শ্রমিক অসুস্থ হয়ে মারা যান। সে সময় শ্রমিকেরা অভিযোগ করেছিলেন, অসুস্থ হলেও ছুটি না পাওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের বিক্ষোভের পর কারখানা দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর