পাবনা শহরের আরেকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হোটেলটিতে অনৈতিক কাজের সময় ৮ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৪ নারী ও ৪ পুরুষ রয়েছে।
রোববার (৩১ জুলাই) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার বলাকা আবাসিক হোটেল এই অভিযান চালানো হয়। আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি ডিবি। তবে আটকরা সবাই এই পেশায় পেশাদার।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
স্থানীয়রা জানান, এর আগেও আলোচিত এই হোটেলের একাধিকবার অভিযান চালানো হয়েছে। অভিযানের কয়েক দিনের মধ্যেই আবারও হোটেলটি চালু হয়ে যায়। এছাড়াও একই এলাকায় আরও একাধিক হোটেলে একই কর্মকাণ্ড চলে বলেও জানান এলাকাবাসী।
ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ পাশের মহাসড়ক সংলগ্ন বলাকা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়েছে। এসময় অনৈতিক কাজের সময় ৮ জনকে আটক করা হয়েছে।
আটকতদের পাবনা সদর থানায় নেওয়া হযেছে। সেখানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে কারাগারে পাঠানো হবে। অভিযানের সময় হোটেলের মালিকপক্ষ কাউকে পাওয়া যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
টিবি




