শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তিন নম্বর সতর্কসংকেত, হাতিয়ার নৌপথে চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

তিন নম্বর সতর্কসংকেত, হাতিয়ার নৌপথে চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া ও তিন নম্বর স্থানীয় সতর্কসংকেতের কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাতায়াতের অপেক্ষায় থাকা যাত্রীরা।

রোববার (৫ জুলাই) সকাল থেকে হাতিয়ার নলচিরা ঘাট থেকে ফেরি, সি-ট্রাক, যাত্রীবাহী ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

সকালে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশে অনেক যাত্রীকে নলচিরা ঘাটে অপেক্ষা করতে দেখা যায়। তবে নদী উত্তাল থাকায় কোনো নৌযান ছেড়ে যায়নি।

3-NO-20250828123701

ফেরি মহানন্দা–এর মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, আবহাওয়া বৈরী থাকায় এবং তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর