বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ছয় লেখক

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ছয় লেখক

চর্যাপদ সাহিত্য একাডেমি ২০২৫ ও ২০২৬ সালের সাহিত্য পুরস্কারের জন্য ছয়জন লেখকের নাম ঘোষণা করেছে।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় চাঁদপুর শহরের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট কবি রফিকুজ্জামান রণি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের জন্য কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুল নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের জন্য কবিতায় জরিনা আখতার, প্রবন্ধে প্রণব মজুমদার এবং নাটকে মোস্তফা কামাল যাত্রা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

রফিকুজ্জামান রণি বলেন, দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

84099a09-0aa9-4430-bcae-bbcd527bee2a

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্যসচিব কামরুন্নাহার বিউটি, জুরি বোর্ডের সদস্যসচিব নন্দিতা দাস, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম এবং প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের জন্য একটি উপকমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দেশবরেণ্য সাহিত্যিকদের উপস্থিতিতে পুরস্কার তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চর্যাপদ সাহিত্য একাডেমি ২০১৯ সাল থেকে প্রতিবছর বিভিন্ন শাখায় সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। এবারের অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান ছিল কনসেপ্ট আইইএলটিএস অ্যান্ড স্পোকেন সেন্টার, চাঁদপুর এবং অনলাইন সংবাদমাধ্যম ফোকাস মোহনা ডটকম।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর