সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে বন্ধু ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)। সোলেমান কেরানীগঞ্জে ব্যবসা করতেন। কাওসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

e27f913f-bfbf-4acf-b53d-d5fbe25f5d69

পুলিশ ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন। পথে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সোলেমান ও কাওসারের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর