শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সংস্কারকাজের জন্য তিন দিন বন্ধ থাকবে পানগুছি নদীর ফেরি চলাচল

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ০৭:২৫ এএম

শেয়ার করুন:

সংস্কারকাজের জন্য তিন দিন বন্ধ থাকবে পানগুছি নদীর ফেরি চলাচল

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরিঘাটে সংস্কারকাজের জন্য শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে টানা তিন দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। সংস্কার শেষে আগামী সোমবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

3e9232b8-819b-41a8-babe-19885453454f

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছিল। এ ছাড়া বারইখালী প্রান্তের পন্টুন মেরামত এবং জোয়ারের সময় পানিতে তলিয়ে যাওয়া সংযোগ সড়কের সংস্কারকাজও করা হবে।

7dd354af-47cd-45eb-b5fe-5cbd29923965

এসব কাজের জন্য শুক্রবার সকাল থেকে ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন অপসারণ ও বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হবে। সংস্কার শেষে আগামী সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে আগের নিয়মে ফেরি চলাচল শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর