সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পঞ্চগড়ের বোদায় ঝড় বৃষ্টির সময় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আবু ইসলাম (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে জেলার বোদা উপজেলার ঝাকুয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত আবু ইসলাম উপজেলার ঝাকুয়াপাড়া গ্রামের নিয়াজ উদ্দীনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু ইসলাম সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। এ সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি ও আকাশে তর্জন গর্জন শুরু হয়। বৃষ্টির সময় এক পর্যায়ে ওই স্থানে বজ্রপাত ঘটলে আবু ইসলাম গুরুতর আহত হয়। বজ্রপাতের আঘাতে তার শরীর ঝলসে যায়। পরে খবর পেয়ে তার পরিবারের সদস্য ও এলাকাবাসীরা তাকে সেখান থেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বজ্রপাতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর