রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ছাগলকে জোর করে পানি খাওয়ানোর ঘটনায় মালিক ও সহযোগী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

ছাগলকে জোর করে পানি খাওয়ানোর ঘটনায় মালিক ও সহযোগী গ্রেফতার
অভিযুক্ত ছাগলের মালিক চাঁন বাদশা ও তার সহযোগী শাহাদাৎ।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাগলকে মোটাতাজা দেখাতে পাইপ দিয়ে জোর করে পানি খাওয়ানোর ঘটনায় অভিযুক্ত ছাগলের মালিক চাঁন বাদশা ও তার সহযোগী শাহাদাৎকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) ভোরে উপজেলার কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে চাঁন বাদশাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের সাবুদ্দিনের ছেলে। এর আগে শনিবার সন্ধ্যায় তার সহযোগী শাহাদাৎকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, অভিযুক্ত ব্যবসায়ী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত চাঁন বাদশা ও তার সহযোগী শাহাদাৎকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা দেখানোর উদ্দেশে পাইপ দিয়ে জোর করে পানি খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর