শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

চাঁদপুরে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
অভিযুক্ত স্বামী আলমগীর হোসেন।

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) বিকেলে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় শুক্রবার নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে।

ওসি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে কচুয়া থানায় আনা হচ্ছে। রোববার জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। এ ছাড়া এ মামলার আরেক অভিযুক্ত শাহীন আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, প্রায় ১৮ বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে মরিয়ম আক্তারের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। গত দুই বছর ধরে আলমগীর তার চাচাতো ভাইয়ের স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আলমগীর মরিয়মকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর আলমগীর আত্মগোপনে যান। এদিকে বিক্ষুব্ধ স্থানীয়রা শাহীন আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর