রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

টানা ২৭৫ ওয়াক্ত জামাতে নামাজ, ১৩ শিশুকে সাইকেল উপহার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

টানা ২৭৫ ওয়াক্ত জামাতে নামাজ, ১৩ শিশুকে সাইকেল উপহার
চাঁদপুরের হাজীগঞ্জে টানা ২৭৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করায় ১৩ শিশুকে সাইকেল উপহার দেওয়া হয়েছে।

চাঁদপুরের হাজীগঞ্জে টানা ২৭৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করায় ১৩ শিশুকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে দেশখাগুড়িয়া সমাজকল্যাণ পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, শিক্ষক আবদুল হান্নান, স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান, মাওলানা আবু বকর, জাহাঙ্গীর আলম ও মাওলানা মজিবুর রহমান।

বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। নিয়মিত জামাতে নামাজ আদায়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে উঠবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আয়োজকদের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর