শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কৃষক কার্ড গ্রহণের ঘটনায় আলোচনায় আসা কৃষক কবির হোসেন আর নেই

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ১০:২২ পিএম

শেয়ার করুন:

কৃষক কার্ড গ্রহণের ঘটনায় আলোচনায় আসা কৃষক কবির হোসেন আর নেই
টাঙ্গাইলের কৃষক কবির হোসেন মারা গেছেন।

কৃষক কার্ড গ্রহণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেন মারা গেছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স কত ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কবির হোসেনের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

d398ab6f-21d3-4aea-bf5e-aa802514235d

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর