সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মধ্যে ১ কোটি ১ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

সোমবার (২২ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভুঁইয়া।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ ব্যক্তির পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ ছাড়া, একজন গুরুতর আহত ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং ১৮ জন আহত ব্যক্তির প্রত্যেককে ১ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।

e78ac6fb-140a-4370-82c1-c8be52668d83

সব মিলিয়ে ৩৫ জন উপকারভোগীর মধ্যে মোট ১ কোটি ১ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার এস এম আশরাফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. তামান্না তাসনিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন এবং বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর