মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

খালেদা জিয়ার হাত ধরেই শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে: দুলু

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার হাত ধরেই শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে: দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও যুগোপযোগীকরণের ভিত্তি রচিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

রোববার (২১ জুন) লালমনিরহাট সদর উপজেলার খোঁচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

b962dad7-cea8-4a94-96fa-8cf8ccd38f8c

ত্রাণমন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে প্রায় ৭২ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত খোঁচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।

b77bbd2b-6158-4b45-8c2c-9a390c641d33

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাওসার আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া লাকী।

4a2b6e71-8cd8-4eac-8b45-94b32e8719bb

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধার আওতায় পাঠগ্রহণের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর