মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

সুনামগঞ্জ সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সীমান্তের পাহাড়ি নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে।

sunamgong_1

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের আনোয়ারপুর, শক্তিয়ারখলা সড়ক। এছাড়া উজানের পানি দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় লোকালয়ে ঢুকে প্লাবিত হয়েছে গ্রামীণ সড়ক।

sunamgong_2

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানিয়েছেন, সুনামগঞ্জ- সিলেট ও ভারতের মেঘালয়ে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

sunamgong_4

ইতোমধ্যে সুরমা, বৌলাই, রক্তিসহ বিভিন্ন নদীর পানি বেড়েছে।

sunamgong_5

গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে পানি বিপদসীমার প্রায় ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিনে ভারী বৃষ্টিপাত হলে নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। কোথাও কোথাও বিপদসীমা স্পর্শ করার সম্ভাবনাও রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর