শনিবার, ২০ জুন, ২০২৬, ঢাকা

বিয়ে বাড়ির আনন্দ রূপ নিলো বিষাদে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের চাচার মৃত্যু

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১০:০০ এএম

শেয়ার করুন:

বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেলো চাচা শ্বশুরের

নড়াইল সদর উপজেলায় বিয়ে বাড়ির গেটে নতুন বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নকুল মল্লিক নামে (৫২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নকুল মল্লিক ওই গ্রামের মৃত সতিস চন্দ্র মল্লিকের ছেলে।


বিজ্ঞাপন


নিহতের পরিবার ও স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নকুল মল্লিকের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়েকে কেন্দ্র করে বাড়িতে সাজসজ্জা, আলোকসজ্জার আয়োজন করা হয়। একই উপজেলার ধোপাখোলা এলাকা থেকে বরযাত্রী রাত আনুমানিক ৮টার দিকে বিয়ে বাড়ির গেটে পৌঁছায়। এসময় জামাইকে বরণ করতে ও মিষ্টিমুখ করাতে অন্যদের সঙ্গে গেটে যান নকুল মল্লিক। এসময় ধাক্কাধাক্কির এক পর্যায়ে আলোকসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুতায়িত হন নুকুল। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনার বিষয়ারি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর