শনিবার, ২০ জুন, ২০২৬, ঢাকা

ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৮:০৭ এএম

শেয়ার করুন:

ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

হবিগঞ্জের মাধবপুরের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মাধবপুরের ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।


বিজ্ঞাপন


আটকরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মো. মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. রাহুল (২২)।

বিজিবি জানায়, মোহনপুর এলাকায় নিয়মিত টহলের সময় আটক ব্যক্তিদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। 

পরে জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানান, ভারতের আগরতলায় বসবাসরত অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশে ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আটক তিনজনকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর