শনিবার, ২০ জুন, ২০২৬, ঢাকা

মদনে মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২

জ্যেষ্ঠ প্রতিবেদক, নেত্রকোনা
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

মদনে মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ২
আহত দুইজন।

নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে ছুরিকাঘাতে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের বাড়িভাদেরা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতরা হলেন পৌরশহরের বাড়িভাদেরা এলাকার আবুল হোসেন (৩৫) ও শরীফ মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িভাদেরা উত্তরপাড়া গ্রামের সাকিব ও সাইকুল ইসলামসহ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গত ৬ জুন সাকিবের মামা আরন মিয়া তাকে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে সাইকুল ইসলাম এসে সাকিবকে মুক্ত করে দিলে আরন মিয়ার সঙ্গে সাইফুলের বিরোধের সৃষ্টি হয়।

96832afc-4984-4dcf-9f49-2a9bf83a8e50

এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে আবুল হোসেনের বাড়ির সামনে পাকা সড়কে আরন মিয়া সাইফুলকে পেয়ে ওই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আরন মিয়ার ছেলে শরীফ (২৫) তার বাবার পক্ষ নিয়ে এবং আবুল (৩৫) সাইফুলের পক্ষ নিয়ে কথা বললে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


এ সময় শরীফের হাতে থাকা ধারালো চাকুর আঘাতে আবুল গুরুতর আহত হন। পরে আবুলের পাল্টা আঘাতে শরীফের ডান হাতেও গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত দুজনকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত আবুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর