শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে ৩০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ৩০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
গ্রেফতার তিন মাদক কারবারি।

ঝিনাইদহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩০০ ইয়াবা ট্যাবলেট।

শুক্রবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ডিবির ওসি শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো. আইয়ুব হোসেন (৪৫) এবং মাগুরাপাড়া এলাকার আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রুপম (৩৪)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে অভিযোগ ছিল।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ বলেন, গ্রেফতার আসামিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে ৩০০ ইয়াবা জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


তদন্ত কর্মকর্তা আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত এবং মাদকের উৎস কী, তা উদঘাটনে আমাদের তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর