সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় এবার বানানো হলো ব্রাজিল চুড়ি!

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় এবার বানানো হলো ব্রাজিল চুড়ি!
কথিত ব্রাজিল চুড়ি। ছবি: ঢাকা মেইল

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনার যেন শেষ নেই। আর ব্রাহ্মণবাড়িয়ার কথা তো না বললেই নয়। বানানো হয়েছে ‘ব্রাজিল বাড়ি’। পুরো বাড়িকে রং করে ব্রাজিলের পতাকার আদলে গড়ে তোলা হয়েছে। বানানো হয়েছে পাঁচ কিলোমিটারের কোরিয়ার পতাকা। দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে সৌদি আরবে যোগ দিয়ে এক ভক্ত বানিয়েছেন সৌদির ৫০০ ফুট পতাকা।

ফুটবল উন্মদনায় এবার যোগ হলো ব্রাজিল-চুড়ি। ব্রাজিলের পতাকার মতো করে চুড়ি বানিয়ে বিক্রির কথা উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন

বিশ্বকাপের উন্মাদনায় কলাপাড়ায় নজরকাড়া ‘ব্রাজিল গেট’, দর্শনার্থীদের ভিড়

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

'Mystrerious Flame' নামে একটি আইডি থেকে। বানানো চুড়ি পোস্ট দিয়ে বলা হয়েছে, ‘এগুলো ব্রাজিল ফ্যানদের জন্য। কেউ নিতে চাইলে ইনবক্স করুন।’

ওই পেইজের ওনার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার নাহিদা আহমেদ জানান, তিনি নিজেও ব্রাজিল ভক্ত। মূলত ওনি নানা ধরণের উপহার বানিয়ে পেজে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করেন। ফুটবল বিশ্বকাপ চলার কারনে ব্রাজিলের পতাকার আদলে বানিয়েছেন চুড়ি।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর