শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে পুকুরে ডুবে প্রাণ গেল চাচা-ভাতিজার

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে পুকুরে ডুবে প্রাণ গেল চাচা-ভাতিজার
মৃত আব্দুর রহমান (১২) ও ফয়সাল (৭)।

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলায় আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো উপজেলার নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার এক পর্যায়ে বিদ্যালয়ের পাশেই পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে দুই জনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর