শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

যশোরে নবনির্মিত তিন সেতুর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

যশোরে নবনির্মিত তিন সেতুর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

যশোর সদর উপজেলার নওয়াপাড়া এবং দেয়াড়া ইউনিয়নে নবনির্মিত তিনটি সেতু মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে তিনটি সেতুর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সেতুর উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বৃক্ষ রোপণ করেন।


বিজ্ঞাপন


নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া শান্তি মোড় মধ্যপাড়া খালের ওপর ও তরফদার পাড়া থেকে আড়াপাড়ায় রাস্তার ওপর এবং দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের ওপর তিনটি সেতু নির্মাণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মাণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর