শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

বরিশালে ৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১০:০০ এএম

শেয়ার করুন:

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার , গ্রেফতার ২ নারী

বরিশালে ত্রিশের বেশি মামলার আসামি আকাশ হাওলাদার মাসুদ ওরফে কালা মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বরিশাল সদরে চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে।


বিজ্ঞাপন


বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালা মাসুদ একজন শীর্ষ সন্ত্রাসী। সে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই, মাদকসহ বিভিন্ন আইনে ৩০টির অধিক মামলা রয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, কালা মাসুদ দীর্ঘদিন আত্মগোপনে ছিল।


বিজ্ঞাপন


সম্প্রতি তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আরও একটি মামলা হয়েছে। সেই মামলার সূত্র ধরে পুলিশের দুটি টিম বুধবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এর মধ্যে একটি টিম চরমোনাইতে তার নিজ বাড়ি এলাকায় অবস্থান করছিল। পরে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সে বাড়িতে প্রবেশ করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ সময় তার বসত ঘরের টিনের চালায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ধারালো অস্ত্র রামদা, চাপাতি, লোহার রড, পাইপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর