ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির (জিএস জাকির) কে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।
বিজ্ঞাপন
আটক হওয়া যুবলীগ নেতা রেজাউল করিম জাকির পৌর শহরের বিকনা এলাকার মো. সুলতান হাওলাদারের ছেলে। তিনি ২০২০ সালের ৬ আগস্ট থেকে জেলা যুবলীগের আহ্বায়ক দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠিতে একাধিক মামলা রয়েছে।
প্রতিনিধি/এজে




