বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সাইফ হাসান (১২) নামে এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ হাসান রামজীবনপুর গ্রামের প্রবাসী নাসির উদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে নামে সাইফ। একপর্যায়ে সাঁতার না জানার কারণে সে নদীর পানিতে তলিয়ে যায়। এ সময় নদীতে গোসলরত অন্যরা চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে পানির নিচ থেকে তুলে আনেন। পরে গুরুতর অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ইকরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর